রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিরকাদিম পৌর যুবদলের। শনিবার সন্ধ্যায় সদরের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর একটি কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনার পাশাপাশি দেশে ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার ১হাজার ধর্মপ্রাণ মুসুল্লি নারী-পুরুষ অংশ নেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহবায়ক জেলা যুবদল মজিবর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক মিরকাদিম পৌর বি এন পি ওবায়দুর রহমান বকুল, সিনিঃ সহ সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মিরকাদিম পৌর বি এন পি আল হেলাল রয়েল,
যুগ্ম আহবায়ক জেলা যুবদল নু হোসাইন, সিনিঃ সহ সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল শহিদুল ইসলাম, সহ সভাপতি মিরকাদিম পৌর বি এন পি শাহিন মাদবর, আহবায়ক মিরকাদিম পৌর যুবদল তানজুর ইসলাম সাইফুল, সিনিঃ যুগ্ম আহবায়ক মিরকাদিম পৌর যুবদল আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব রবিন সাদ্দাম,
যুগ্ম আহবায়ক লিংকন রহমান, আহবায়ক মিরকাদিম পৌর ছাত্রদল আসিফ ইসলাম, সিনিঃ যুগ্ম আহবায়ক মিরকাদিম পৌর ছাত্রদল সাদ্দাম হোসেন, ছাত্রনেতা সোহান, ছাত্রনেতা শোভন, ছাত্রনেতা সাগর সহ মিরকাদিম পৌর বি এন পি, যুবদল ছাত্রদলের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।