মুন্সীগঞ্জ (গজারিয়া) থেকে সৈয়দ মোঃ শাকিল:
২৫ মার্চ মঙ্গলবার পবিত্র মাহে রমজানের ২৪ তম দিনে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা ভিলেজ হলিডে রির্সোট পার্কে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি প্রাণপুরুষ বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় গজারিয়া উপজেলা বিএনপি আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোঃ মহিউদ্দিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের প্রয়াসে বিএনপির সরব ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সকল স্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার আপন বড় ভাই মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় উপস্থিত জনতার নিকট দোয়া প্রার্থনা করেন।
আয়োজিত ইফতার মাহফিলে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিমের উপস্থাপনায় ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আ.ক.ম মোজাম্মেল হক,
গজারিয়া উপজেলা বিএনপি আহৃবায়ক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহৃবায়ক সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, গজারিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপি নেতা আহসান উল্লাহ, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী,
গজারিয়া উপজেলা যুবদলের আহৃবায়ক অহিদুজ্জামান অহিদ, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জি.এস নাছির উদ্দিন, গজারিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জি. মুকবল হোসেন রতন, গজারিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহৃবায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিক শিকদার,
ভবেরচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিউল্লাহ শিকদার সহ গজারিয়া উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মি।
এসময় ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি জন্য ও বেগম খালেদা জিয়া এবং আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাইখূল হাদিস আল্লামা হাসান ফারুকী।