সৈয়দ শাকিল, গজারিয়া মুন্সীগঞ্জঃ
গজারিয়া উপজেলায় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমাদানের ২৩ তম দিনে ইফতার আয়োজন করা হয়।
সোমবার ২৪ মার্চ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদ গাঁ এলাকায় অবস্থিত আলিফ কাচ্চি রেস্তোরায় অনুষ্ঠিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলার নানাশ্রেনী পেশার ব্যাক্তিবর্গ ও প্রতিনিধিগণ।
এসময় আয়োজিত ইফতার অনুষ্ঠানে গজারিয়া কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রনেতা শাহপরান খানের উপস্থাপনায় ও আলম-মামুন ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সংগ্রামী আহৃবায়ক অহিদুজ্জামান অহিদ,
গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ও সমাজ সেবক নাজির আহমেদ শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি ও গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কলেজের প্রফেসর শফিক আহমদ শিকদার, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মোজাম্মেল মোল্লা,
গজারিয়া উপজেলা বিএনপি নেতা মোঃ মাসুদ ইঞ্জিনিয়ার, ভবেরচর ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার মোঃ বাদল সরকার, ভবেরচর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম খাঁন।
এছাড়াও উক্ত ইফতার আয়োজনে গজারিয়া উপজেলায় কর্তব্যরত চাকুরিজীবি ও পেশাজীবিদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার সেকেন্ড অফিসার বিজন বাড়ৈ, ভবেরচর ইউনিয়ন বিটের অফিসার উপ-পরিদর্শক আব্দুল কাদের ও সহকারি উপ -পরিদর্শক রাকিবুল ইসলাম রায়হান।
এছাড়াও অন্যান্য অতিথি হিসেবে আরও উপস্থিত গজারিয়া উপজেলার শিক্ষক সমাজের প্রতিনিধি গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকের রেজিস্ট্রার ও ইন্সট্রাক্টর ইঞ্জি. সৈয়দ মোঃ শাকিল।
গজারিয়া উপজেলা সাংবাদিক সমাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার বার্তা পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবে সহ সভাপতি মুকবল হোসেন, দৈনিক সভ্যতার আলো পত্রিকার গজারিয়া প্রতিনিধি ও গজারিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিঞা।
এসময় আলম-মামুন ব্রাদার্সের স্বত্বাধিকারী মোঃ আল- মামুন বলেন পবিত্র মাহে রমজান মাসের কবরবাসীর মাগফেরাত কামনায় ও সোওয়াবের আশার ইফতার আয়োজন করেছি এবং সেই সাথে উক্ত আয়োজন থেকে গজারিয়া বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।