খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

বেগম খা‌লেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

রবিবার সন্ধ্যায় জেলার লৌহজং ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনার পাশাপাশি দেশে ও জাতীর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এতে বিভিন্ন শ্রেণী পেশার ৮ হাজার ধর্মপ্রাণ মুসুল্লি নারী-পুরুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোঃ মিজানুর রহমান সিনহা।

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শামীম হাবিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ।

এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মি ও স্থানে গণ্যমান ব্যক্তিবর্গ।