মুন্সীগঞ্জে শীতার্তদের পাশে দাড়াল স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) ও বাংলাদেশ ডাস্ক সোসাইটি(বিডিএস)।
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
স্টুডেন্টস অব মুন্সিগঞ্জ ও বাংলাদেশ ডাস্ক সোসাইটির উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্টুডেন্টস অব মুন্সিগঞ্জ ও বাংলাদেশ ডাস্ক সোসাইটির উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার বেদে সম্প্রদায়ে ও মুন্সীরহাট, ফরাজী বাড়িরঘাট, হাটলক্ষীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫শতাদিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন ।
বাংলাদেশ ডাস্ক সোসাইটি (বিডিএস) এর অর্থায়নে ও স্টুডেন্ট অব মুন্সীগঞ্জ (স্টুমুন) সার্বিক তত্বাবধানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাস্ক সোসাইটির চেয়ারম্যান ও সমাজ সেবক জেসমিন আক্তার, শীতবস্ত্র বিতরণ কালে এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাস্ক সোসাইটির মহা সচিব মোঃ জামাল উদ্দিন,
বাংলাদেশ ডাস্ক সোসাইটির কার্যকারি সদস্য মোঃ সজিব, সোহাগ ও সুডেন্ট অব মুন্সিগণ্জ্ এর পক্ষ থেকে মাহী,সাদিয়া, রাদিতা, এরফান, লালন, মারুফ, সিয়াম,লাবনী আপু, সানিয়া আপু, রিয়াদ, মিতু আপু, নয়ন, সামিয়া, তানভীরসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।