সিরাজদিখানে বিএনপির বিজয় রেলি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর-সিরাজদিখান বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে বিজয় রেলিটি
বেলা ১২ টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এরআগে স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম ধ্বনিতে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যানারে মিছিলে মিছিলে বুধবার সকাল ১০ টা থেকে মাঠ কানায় কানায় ভরে ওঠে।

এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, ৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে এবং ২৪ শের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করছি।
আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, আপনারা জনগণের পাশে দাঁড়ান তাদের সাথে নিয়ে কাজ করেন। এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ন সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদত সিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

১৮-১২-২০২৪ খ্রি.