তানিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ
মালয়শিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফারণ নিহত ৩ বাংলাদশীর লাশ মুন্সীগঞ্জর গ্রামের বাড়িতে পৌছানোর পর দাফন সম্পন করা হয়ছ।
আজ রবিবার সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার নিজ বাড়ির উঠানে ৩ রেমিটেন্স যোদ্ধার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে মানুষর ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিনপাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
মালোশিয়া থেকে আগের দিন শনিবার দিবাগত রাতে রমজানবেগ গ্রামের বাড়িতে পৌছায় রেমিটেন্স যোদ্ধা রমজানবেগ এলাকার রাজ্জাক ভুইয়ার ছেলে জবার আলী (৪২), আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মো. মহিউদ্দিনের ছেলে মোঃ সালামের (২৪) লাশ।
৩ রেমিটেন্স যোদ্ধার মুত্যুতে এলাকায় নেমে আসে শোখের ছায়া। নিহতর পরিবারর আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনর দায়িত্ব নিতে সরকারের প্রতি আহবান জানিয়ছন স্থানীয়রা।
প্রসঙ্গত: গত ১০ অক্টেবর শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মালোশিয়ার জোহর রাজ্যর ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফারণ ও অগিকান্ডর ঘটনা ঘটে।
এতে কারখানার ভিতরে থাকা ৩ বাংলাদশী তথা মুন্সীগঞ্জর ৩ প্রবাসী দগ্ধ হন। পরে কারখানার কর্তপক্ষ দগ্ধদের হাসপাতলে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিক মারা যায় জবার আলী, ১২ অক্টোবর ভোরে মারা যায় আবু তাহের এবং পরদিন ১৩ অক্টোবর বিকালে মারা যান দগ্ধ মো. সালাম। এরা ৩ জন ৮ বছর ধর মালয়শিয়ায় প্রবাসে জীবন যাপন করছেন।#
