মুন্সিগঞ্জ লুট হওয়া বিপুল পরিমানে অস্ত্র সরঞ্জাম উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর।
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জে সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এসময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলো।
উদ্ধারকৃত অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিলো রাইফেল, পিস্তল, শর্টগানসহ মোট বিভিন্ন ধরনের ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৯রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হবে লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোষাক সামগ্রী।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রিক মধ্যে লুটের পর সেচ্ছায় অনেকে জমা দিয়েছে, এবং অভিযানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। লুট হওযা অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য ২৩আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে যাদের কাছে অস্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।
তারিখ: ১৮-০৮-২০২৪