সিরাজদিখানে কোটা সংস্কার আন্দলোনে শহীদ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

তা‌নিয়া ইসলাম প্রিয়া, মুন্সীগঞ্জঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও কোটা আন্দলোনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার তাজপুর গ্রামে যুবদল নেতা এআর মানিকের আয়োজনে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান   উপজেলা জাতীয়তাবাদী দল  সাবেক আহবায়ক সদস্য কাজী কামরুজ্জামান লিপু,সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম ,  রসুনীয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সেন্টু, লতব্দি ইউনিয়ন  বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক পিয়ার আলী মোল্লা ,

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সিরাজদিখান উপজেলা সাবেক সহ-সভাপতি মুক্তার হোসেন, পল্লী উন্নয়ন শ্রম বিষয়ক সম্পাদক ইসহাক শেখ,  যুবদল নেতা মেহেদি হাসান হীরা,

হাসান আহমেদ, সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক বাদশা মিয়া ,সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা  রশুনিয়া ইউনিয়ন সভাপতি বনি আমিন, সাধারণ সম্পাদক আসিফ লস্কর, কে. বি ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক মোঃ জসিম হাওলাদার, মৎস্যজীবী দল সভাপতি মোঃ মুসা, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ভূঁইয়া প্রমুখ।