দাউদকান্দি সংবাদ দাতাঃ-
হত্যা মামলার স্বাক্ষীর বাবাকে মারধর, বাড়িঘরে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা নেয়নি পুলিশ। বিষয়টি পুলিশ সুপারকে জানালে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিগত শত্রুতা শুরু করেছেন ওসি. করছেন হয়রানি৷ কোনমতে লুকিয়ে নিজের চিকিৎসা করাচ্ছেন আহত মোস্তফা সরকার।
গত (১৭ই জুন-২০২৪) সোমবার হত্যা মামলার স্বাক্ষী সবুর আহম্মেদ নিজবাড়ি দাউদকান্দি পৌরসভার উত্তরসিংদী গ্রামে তার বাবা মোস্তাফা সরকারকে বেধড়ক মারধর করে জামাল হোসেন হত্যা মামলার আসামীদের সহযোগী শামীম হওলাদার। এসময় হামলা কারি সন্ত্রাসী শামীম হওলাদার ও তার সাথে থাকা সহযোগিরা মোস্তফা সরকারকে প্রানন্বাশের হুমকি প্রদান করে বলেন আগামী ১০ই জুলাই সবুর আহম্মেদ আদালতে স্বাক্ষী প্রদান করবে বলে তাদের কাছে খবর আছে।
যদি আদালতে তার ছেলে স্বাক্ষী দেয় তাহলে তাকে হত্যা করা হবে। সবুর আহম্মেদ এর পিতা মোস্তফা সরকার থানায় মামলা করতে গেলে থানা কর্মকর্তা মামলা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে বলেও অভিযোগ উঠেছে । তবে মামলার না নেয়ার বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানালে ক্ষিপ্ত হন মামলা না নেয়া ওসি। এসব ঘটনায় পরিবারটি চরম ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়েছেন এলাকাবাসি । বর্তমানে হত্যা মামলার স্বাক্ষী মোঃ সবুর আহম্মেদ সহ তার পুরো পরিবার চরম ভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছে বলেও জানান তারা।
এই সংবাদ লেখার সময় পর্যন্ত মোস্তফা সরকার গোপনে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় রয়েছেন বলে তার স্ত্রী সংবাদ দাতাকে অভিহিত করে বলেন, মারধরের ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দিতে গেলে মামলা না নিয়ে উল্টো হুমকি দেন থানার ওসি। পরে বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানালে এখন ব্যক্তিগত শত্রুতায় নেমেছেন ওসি।
এখন আমরা ওসি আর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে ভেড়াচ্ছি। যেখানেই যাই পুলিশি হয়রানির শিকার হচ্ছি। জানাগেছে দাউদকান্দি থানার ওসি মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। পারিবারিক আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পুলিশ তল্যাশী চালাচ্ছে বলেও জানান।
এসব বিষয় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল ২০২৩ সালে তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলার গৌড়িপুর বাজার এলাকায় হত্যা করে সন্ত্রাসীরা। এসময় হত্যা কান্ডের ঘটনাটি নিজ চোখে দেখে ফেলেন মামলার স্বাক্ষী মোঃ সবুর আহম্মেদ। তার পর থেকে হত্যার সাথে জড়িতরা মামলার স্বাক্ষী মোঃ সবুর আহম্মেদকে হত্যা করার উদ্দেশ্য খুজে বেড়াচ্ছেন। #####