মুন্সীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে গজারিয়া উপজেলায় ভোটগ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
বুধবার সকাল ৮ থেকে শান্তিপূর্ণ ভাবে উপজেলা চেয়ারম্যান,পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান সহ ৩ টি পদে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

এবারের গজারিয়া উপজেলা নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৪ জন নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ৬০ টি ভোট কেন্দ্রে ৩৭৮ টি বুর্থে ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তার মধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৯৪৬ ও নারী ভোটার রয়েছে ৭১ হাজার ৩ শ জন।
১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে ৫ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৮ শতাধিক আনসার ।

এছাড়াও ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন রেব ও ৪১ জন নৌ-পুলিশের সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মুন্সীগঞ্জে দুইটি উপজেলায় নির্বাচান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সদর উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৩ টি পদের সবাই নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে একটি উপজেলা গজারিয়াতে।