সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানিয়া ইসলাম প্রিয়া, মুন্সিগঞ্জ:

সিরাজদিখানে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলা বয়রাগদী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইউনিয়ন আওয়ামী সভাপতি গাজী আলাউদ্দিনে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক।

ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক শহিদ শেখের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, বালুচর ইউনিয়ন আওয়ামী সভাপতি আলেক মুন্সী, সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।