প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী

মোঃ রু‌বেল মদবর, মুন্সীগঞ্জঃ

জাতীয় ও লোকাল পত্রিকা সহ বিভিন্ন অণলাইন পোর্টালে ভুল তথ্য তুলে ধরে সংবাদ প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় ধপার উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদার।

তিনি আজ সোমবার বিকালে লৌহজং উপজেলার ঘোলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের তার নিজবাড়িতে তাকে জড়িয়ে সংবাদ প্রচার করায় এই সংবাদ সম্মেলন করেন।
এসময় তিনি বলেন, আমি জন্ম লগ্ন থেকে আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত এবং দির্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার কর্মি সর্মথক থাকা স্বাভাবিক তাই বলে যে কেউ কিছু করলেই আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করতে হবে এটি কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।

তিনি বলেন যেই ঘটনা নিয়ে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি আমার কোন বিষয় না এবং আমি এবিষয়ে অবগত ছিলামনা। এটি তাদের ব্যক্তিগত জমি সংক্রান্ত বিরোধ। এখানে আমার নির্বাচনে সর্মথন করা বা না করা তো বিষয় না জানিয়ে সাংবাদিকদের সঠিত তথ্যতুলে ধরে সংবাদ প্রচার করার আহবান জানান।

তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী আমার বিরুদ্ধে বিভিন্ন কৌশল অবলম্বন করছে তাই সুযোগ পেলে আমার বিরুদ্ধে কুৎসা রটানোর টেস্ট চালাচ্ছে।

উল্লেখ আজ সোমবার একাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন পোর্টালে উপজেলা নির্বাচনে সর্মথন না করায় রাস্ত বন্ধ করে দেয়াল নির্মান শিরোনামের একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ শিকদারের পক্ষে নির্বাচন না করায় তার কর্মি কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম দেওয়ান দেয়াল নির্মান করে ৫০ টি পরিবারের রাস্তা বন্ধ করে দিয়ে এমন তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়।

তিনি সংবাদটিতে তার নাম ব্যবহার করে তাকে রাজনৈতিক ও কৌশলগত ভাবে হেনস্তা করা হয়েছে দাবি করে এর তীব্র পতিবাদ জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় পিন্ট,ইলেক্ট্রনিক সহ বিভিন্ন অনলাইন পৌর্টালের সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।