মুন্সীগঞ্জে ইয়াবা ও হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে ইয়াবা ও হেরোইন সহ মাদক ব্যবসায়ী রবিন দেওয়ান(৩৫) তার স্ত্রী মাদক ব্যবসায়ী রেখা (৩৩) কে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। মঙ্গলবার বিকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়দীঘির পাথর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের দেয়া তথ্যমতে বসতঘরে অভিযান চালিয়ে ২৮৪ টি ইয়াবা ট্যাবলেট, ১১ গ্রাম হিরোইন নগদ ৩০৮৮০ টাকা, একটি এ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটককৃত রবিন পৌরসভার রামগোপালপুর এলাকার নুর ইসলাম দেওয়ানের ছেলে এবং রেখা নৈয়‌দি‌ঘির পাথর এলাকার বুলবুল আহমেদের মেয়ে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদি জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের মোঃ ফায়জুর রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে নৈদিঘীর পাথর এলাকার মাদক ব্যাবসায়ী রেখা ও রবিন এর বাড়ীতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট,

হিরোইন, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে ।