সিরাজদিখানে ছাত্র লীগ ও বিএনপি দুই নেতার কৃষি জমি ভরাট উৎসব।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা ছাত্রলীগের সম্পাদক ও ইউনিয়ন বিএনপি নেতার যোগসাজশে ত্রী-ফসলি জমি ভরাটের উৎসব চলছে৷ উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে চলছে এই ভরাট উৎসব।

সেখানে স্থানীয় ইউপি বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের খান ও তার আপন ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন খানের নেতৃত্বে একের পর এক ত্রী-ফসলি জমি ভরাটের কার্যক্রম চলছে।

এছাড়াও তাদের ড্রেজিং এর ফলে ঝুঁকিতে রয়েছে মুন্সীগঞ্জ-শ্রীনগরের প্রধান সড়ক তারা সড়কটির শিং পাড়া বাজার সংলগ্ন খালে ড্রাম ট্রাকে বালু ফেলে সেই বালু ড্রেজার দিয়ে ড্রেজিং করে দীর্ঘদিন যাবত চালিয়ে আসছে ভরাট কাজ।

এতে করে হুমকিতে রয়েছে জেলার অন্যতম প্রধান সড়কটি।
সরেজমিন ঘুরে দেখাগেছে, সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৪৫ শতাংশ ত্রী-ফসলি জমি ভরাট করছে।

স্থানীয় বিএনপি নেতা আবু তাহের তার আপন ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান,স্থানীয় প্রভাবশালী ফরহাদ গংরা একজোট হয়ে কোলা ইউনিয়নের বিভিন্ন ত্রী-ফসলি জমি কম দামে কিনে নিয়ে তা ড্রেজিং এর মাধ্যমে বালু ভরাট করে প্লট হিসাবে বিক্রি করছে।

 

অভিযোগ রয়েছে এই চক্রটি ইতিমধ্যে কয়েক শতক শতাংশ কৃষি জমি ভরাট করে প্লট হিসাবে বিক্রি করেছে। তারাই ধারাবাহিকতায় এবার কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৪৫ শতাংশ ত্রী-ফসলি জমি ড্রেজারের মাধ্যমে বালু দিয়ে ভরাট করছে।

এতে করে দিনে দিনে কমছে কোলা ইউনিয়নের কৃষি জমির পরিমান। যেখানে কৃষিজমি ভরাট নিষিদ্ধ সেখানে কোন শক্তির ভিত্তিতে একের পর এক কৃষি জমি ভরাট হচ্ছে সেটি জানতে চায় স্থানীয় সাধারণ মানুষ ।

স্থানীয়রা জানান,গত একবছরে এই ভূসিদস্যু চক্রটি দুই থেকে থেকে ৩ শ শতাংশ কৃষি জমি ভরাট করে প্লট হিসাবে বিক্রি করেছে। যার বেসির ভাগ ত্রী-ফসলি জমি ছিলো । এখন নতুন করে আরো একটি ধানী জমি ভরাট কাজ শুরু করেছে।

এভাবে কৃষি জমি ভরাট করে বিক্রি করতে থাকলে পুরো ইউনিয়নে কৃষি জমি সংকট দেখা দিবে। তবে কৃষি জমি রক্ষায় নিয়োজিতরা কি কারনে এদের বিরুদ্ধে কোনরুপ ব্যবস্থা নিচ্ছেনা বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছেনা।

 

তারা অভিযোগ করে আরো বলেন, ভরাট কাজের সাথে সরাসরি জড়িত রয়েছে সিরাজদিখান উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক কাউসার খান,তার আপন বড়ভাই ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের খান সহ স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা।

এছাড়াও চক্রটি মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের শিং পাড়া বাজার সংলগ্ন খালে ড্রাম ট্রাক দিয়ে বালু ফেলে সেই বালু ড্রেজারের মাধ্যমে ড্রেজিং করা হচ্ছে। এতে করে চরম ভাবে ঝুঁকিতে রয়েছে শতব্যস্ত তম জেলার অন্যতম প্রধান সড়কটি।

তবে জমি ভরাটের বিষয়ে অভিযুক্ত উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার হোসেন খান বলেন,জমিটি আমি ক্রয় করেছি। তবে ভরাটের দায়িত্ব অন্যলোকদের দেয়া হয়েছে। আমরা এটি প্লট হিসাবে বিক্রি করার জন্য ভরাট করছিনা।

কোলা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের খান বলেন, আমরা বাড়িঘর করার উদ্দেশ্যে জমিটি ভরাট করছি। শ্রেণী পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বলেন এখনো শ্রেণী পরিবর্তন করা হয়নি।

তবে কৃষি জমিটির ভরাট কাজ বন্ধ করা হয়েছে জানিয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন বলেন,ইউনিয়ন ভূমি নায়েবকে পাঠিয়ে তাদের ভরাট কাজ বন্ধ করার জন্য বলা হয়েছি।