মুন্সিগঞ্জে জাতীয় গন্থাগার দিবস পালিত।

মোঃখায়রুল ইসলাম(হৃদয়) গজা‌রিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধি:-

মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবস টি পালন করা হয়।
টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্যবইয়ের বাহিরে আরো বেশি বেশি বই পড়ায় আগ্রহ তৈরি এবং দেশ জাতির কল্যাণে শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পাঠাগার বা লাইব্রেরী সকল শ্রেণী পেশার মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কেনো না বই একটি অন্ধকার জাতিকে আলোর পথ দেখাতে পাড়ে। একটি বই একশত বন্ধুর সমান।
জাতীয় গন্থাগার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মেধার স্বাক্ষর রাখতে দেশ ও জাতি গঠনে এ সময় বিদ্যালটির একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় একটি লাইব্রেরী উদ্বোধন করে হয়।

অনুষ্ঠানে লাইব্রেরি সহকারি শিক্ষক শামসুজ্জামান এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মোঃ মুজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল দাইয়ান সরদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আনিসুর রহমান সরকার,সাবেক সদস্য নুরুল ইসলাম,

সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক,সহকারী শিক্ষক ইমরান সরদার,সিরাজুল বাসির খান,আব্দুল ফয়জুর রহমতউল্লাহ,অখিল চন্দ্র গোলদার,সুমির মন্ডল, হুসনে আরা বেগম, দেলোয়ারা বেগম, তাসলিমা আক্তার,রফিকুল ইসলাম,নূর হোসেন,প্রাক্তন শিক্ষার্থী ও সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম হৃদয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় গন্থাগার দিবস উদযাপন উপলক্ষে অংগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে সভাপতির উপস্থিততে বিদ্যালয়ের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
উল্লেখ গ্রন্থাগার অধিদপ্তর দেশব্যাপী দিবসটি ২০১৮ সাল থেকে পালন করে আসছে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’
২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালনের সিদ্ধান্ত হয়।

দেশের জনগণের পাঠাভ্যাস সৃষ্টি এবং বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি গ্রন্থাগারগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে, দেশব্যাপী এ দিবসটি উদযাপন করা হয়ে থাকে। তা ছাড়া গ্রন্থাগার পেশাজীবী এবং ছাত্রছাত্রীদের ও সাধারণ পাঠকদের উদ্দীপ্ত করতে এ দিবসটি বিশেষ ভূমিকা রাখছে।

মোঃখায়রুল ইসলাম(হৃদয়)
০৫/০২/২০২৪.