ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সভা অনুষ্ঠিত

তা‌নিয়া ইসলাম প্রিয়া, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জঃমঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ৩ টায় ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। কলেজ পরিষদের আয়োজনে ছোটো পরিসরে এ সভা সম্পন্ন হয়।

ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সদস্য সচিব আরাফাত ইসলামের সভাপতিত্বে ও সদস্য মো. সিজানের পরিচালনায় সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তাহসিন, মো. বায়েজিদ, মো. আশরাফুল, মো. পারভেজ, মো. জোবায়ের, মইনুল প্রমুখ।

এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়।

উল্লেখ্য ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২.  সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।
৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।