রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ হানাদর মুক্ত দিবসে শহীদদের স্বরণে বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ- আসন থেকে দলটির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পুরাকন ডাক বাংলো এলাকার বঙ্গবন্ধু ম্যূরালে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত শহীদদের ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ গোলাম মাওয়লা তপন,শহর সেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান, জেলা কৃষক লীগ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন
কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা আপন দাস, শ্রমিক লীগ নেতা আবুল কাশেম সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ