বর্তমান সাংসদ সহ মুন্সীগঞ্জের ৩ টি আসনের মধ্যে মনোনয়ন বাতিল ৮ প্রার্থীর, বৈধ ২৪
রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
বর্তমান সাংসদ সহ মুন্সীগঞ্জের ৩ টি আসনে মনোনয়ন বাতিল হয়েছে ৮ প্রার্থীর। তবে বৈধতা পেয়েছেন জেলার ৩ টি আসনের আওয়ামীলীগ দলীয় ৩ প্রার্থী সহ ২৪ জন।
রবিবার দিনব্যাপী জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষ এমন তথ্য পাওয়া গেছে।
জেলা রিটানিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ এর মনোনয়ন বৈধতা পেলেও জামিনদার হিসেবে ঋণ খেলাপির ধায়ে বিকল্প ধারার প্রার্থী ও বর্তমান সাংসদ মাহী বি চৌধুরী বাতিল হয়েছে।
এছাড়াও একই আসনে এক পারসেন সর্মথন তালিকায় গরমিলের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও প্রস্তাব কারীর নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ-১ আসনের ভোটার না হওয়ায় মনোনয়ন পত্র বাতিল হয়েছে বিএনএফ এর প্রার্থী মোঃ ফরিদ হোসেনের ।
অপর দিকে মুন্সীগঞ্জ -২ (লৌহজং -টঙ্গিবাড়ি) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির মনোনয়ন পত্র বৈধ হয়েছে।
তবে সর্মথন তালিকায় গরমিলের অভিযোগে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা,
আয়কর রিটার্ন এবং নতুন ব্যাংক একাউন্টের তথ্য দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) নূরে আলম সিদ্দীকর,আয়কর রিটার্ন দাখিল না করায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ মোঃ বাচ্চু শেখ ও শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল খাঁনের।
এদিকে মুন্সীগঞ্জ-৩ (সদর -গজারিয়া) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও স্বতন্ত্র প্রার্থী সদ্যপদত্যাগকৃত মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লবসহ ১০ জনের মনোনয়ন পত্র বৈধ হলেও আয়কর রিটার্ন দাখিল না করায় বাতিল হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর প্রার্থী মমতাজ সুলতানা আহমেদের।
এর আগে গত (৩০ নভেম্বর) জেলার ৩ টি আসনে ৩২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। রবিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে ৩ টি আসনের মধ্যে বিভিন্ন অভিযোগ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন।