নিজস্ব প্রতিবেদক
সোমবার মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন বিপিএএ এর সাথে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি‘র(এমআরউ) নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশসান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি(এমআরউ) সভাপতি(ভারপ্রাপ্ত) মো: নাজমুল হাসান মিলন ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শাহনাজ বেগমের নেতৃত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃংখলা ,উন্নয়ন কর্মকান্ড সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টার্স ইউনিটি‘র সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
পাশাপাশি সার্বিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক আবু জাফর রিপন সংশ্লিষ্ট যে কোন বিষয়ে সাংবাদিকদেরকে তার দপ্তরে সরাসরি সাক্ষাত অথবা মেইল ও মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
এসময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন উপজেলা নৌপথে ঝুঁকিপূর্ণ যাতায়াত, খোলা বাজারে জ্বালানি বিক্রি, ভেজাল ঔষধ তৈরি ও বিক্রি, স্বাস্থ্যসেবায় নানা অনিয়ম, মাদক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা অনিয়মের বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।
তিনি মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি‘র (এমআরউ) সার্বিক কল্যাণ কামনা করে সংবাদকর্মীদের দেশ ও জনগনের স্বার্থে আপণ আপণ দায়িত্ব ও কর্তব্য পালনের কথা স্মরণ করিয়ে দেন। এসময় সেখানে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( গোপনীয় শাখা) সৈয়দ মোফাচ্ছের।
এর পর মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কমিটির সদস্যগণ মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বসির আহমেদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এম রহমান , মহিউদ্দিন আহমেদ,ফৌজি হাসান খান,মাসুম হাসান আফিফ,পিংকি রহমান, সামছুল হুদা হিটু, মতিউর রহমান রিয়াদ,মো: নাইম সরকার, আসাদুজ্জামান ও মো: জুনায়েত হোসেন প্রমুখ।