আওয়ামী লীগ আপদ, বিএনপি বিপদ” জাতীয় পার্টি

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে উপজেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের ও বিএনপি’র ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র সমালোচনা করে এবং আওয়ামী লীগকে আপদ ও বিএনপিকে বিপদ আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জামাল হোসেন।

টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান বাদলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা মোঃ নোমান মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব জানে আলম, জাতীয় পা‌র্টি সিরাজ‌দিখান উপ‌জেলা সভাপ‌তি মোঃ হা‌কিম হাওলাদার,

মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন, জাতীয় পা‌র্টি লৌহজং উপ‌জেলা সাধারণ সম্পাদক মোঃ মোহ‌সীন হাওলাদারসহ জেলা জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় যুগ্ম-সচিব ও লৌহজং উপজেলা সভাপতি সাবেক ছাত্র নেতা মোঃ নোমান মিয়াকে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে দলীয় মনোনয়নের দাবি জনানো হয়।
এ সময় বক্তারা জেলা জাতীয় পার্টির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব র‌ফিকউল্লাহ সেলিমকে অযোগ্য দাবি করে তাদের তীব্র সমালোচনা করেন।