বিএনপি-জামায়াত জোটের তৃতীয় দফার অবরোধের বিরুদ্ধে রাজপথে আজমেরী ওসমান

ম‌শিউর রহমান, নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অবরোধের বিরুদ্ধে শান্তি মিছিল ও মটর শোভাযাত্রা করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আলহাজ্ব আজমেরী ওসমান।
বুধবারবার (৮ নভেম্বর) দুপুর ২টায় আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে শান্তি মিছিলটি বের হয়।
এসময় আজমেরী ওসমান সাইনবোর্ড ও ২নং রেল গেট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঝে বিশুদ্ধ পানীয় ও কোমল পানীয় সরবরাহ করেন এবং তাদের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও নারায়ণগঞ্জের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজমেরী ওসমানের নির্দেশে নেতাকর্মীরা অবস্থান করছিলেন। যাতে করে বিএনপি-জামায়াত জোট কোন প্রকার নাশকতা করতে না পারে।
আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রাটি নগরীর আল্লামা ইকবাল রোড এলাকা থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ধরে প্রদক্ষিণ করে ফতুল্লা, সাইনবোর্ড, শিমরাইল হয়ে পূণরায় আল্লামা ইকবাল রোড এলাকায় এসে শেষ হয়।

এসময় নেতৃবৃন্দ জানান, দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিএনপি-জামায়াত জোট দেশে বার বার অবরোধ দিচ্ছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর সহ নানা ধরনের নাশকতা করছে তারা।

নারায়ণগঞ্জে যেন এধরনের কোন নাশকতা করার সুযোগ না পায় সেজন্য আমরা আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী মটর শোভাযাত্রা করছি।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষায় আমরা আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে রয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় কোন বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য আমরা আজমেরী ওসমানের নেতৃত্বে রাজপথে আছি এবং সর্বদা থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, আলী হায়দার শামীম, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোঃ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।