মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে মোটরসাইকেল চাপায় ৩ বছরের শিশু গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চলাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মোটরসাইকেল চাপায় আহানাফ (৩) নামের তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে ইউনিয়নের কংসপুরা গ্রামে এঘটনা ঘটে।

 

এ সময় গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহানাফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহানাফ মুন্সীগঞ্জ সদর উপজেলার মানিকপুর এলাকার রাসেল বেপারির ছেলে।

জানা গেছে, মায়ের সাথে নানির বাড়িতে বেড়াতে যায় শিশু আহানাফ। রবিবার সকাল নয়টার দিকে বাড়ির পাশে রাস্তায় এনজিও প্রতিষ্ঠান রিক এর কর্মীর মোটর সাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণহীন হারিয়ে শিশু আহানাফকে ধাক্কা দিলে মুহুর্তেই রাস্তায় পড়ে যায়।

 

পরে মোটরসাইকেলটি তার পায়ের উপরে পড়লে রাস্তার সাথে চাপা লেগে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছিলে যায়। দুর্ঘটনায় আহানাফের চিৎকারের শব্দ শুনে আহানাফের মামা নাঈম ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে দৌড়ে এসে দেখে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে আহানাফের বাবা রাসেল বেপারি বলেন, মোটরসাইকেলের চাপায় আমার ছেলের পায়ের আঙ্গুলের উপরের মাংসগুলো রাস্তায় পিশে গেছে।

ডাক্তাররা বলেছেন তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। অল্পতে চোখটা রক্ষা পেয়েছে। তিনি আরও বলেন, মোটর সাইকেলের গতি যদি কম থাকতো তাহলে ছেলেটা এতটা আঘাত পেতো না। গতি বেশি থাকায় ছেলেটাকে হেচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, রাস্তায় রক্তের দাগ লেগে আছে।