মুন্সীগ‌ঞ্জে দুইদিন ব্যাপী জাতীয় যুব উন্নয়‌নের প‌রিস্কার প‌রিচ্ছন্নতা কর্মসূ‌চির উদ্বোধন 
রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ

স্মাট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগা‌নে জাতীয় যুব দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে দুইদিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূ‌চির উদ্বোধন হয়েছে৷

সোমবার সকাল ১০ টার দিকে শহরের সার্কিট হাউজ সংলগ্ন কাটাখালি খালে পরিস্কার পরিছন্নতা অভিযান উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে কর্মসূচির উদ্বোধন করেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ‌মোঃ মাসুদ আলম।


জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আব্দুল আজিজ আকন্দ, সহকারী পরিচালক সরোয়ার সুলতান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা,

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল হুদা,

বিক্রমপুর যুব ফাউন্ডেসন চেয়ারম‌্যান ও রামপাল ইউনিয়ন প‌্যা‌নেল চেয়ারম‌্যান হাজী মোঃ কাজী ফুলন, মুন্সীগঞ্জ পৌরসভার সংর‌ক্ষিত কাউন্সিলর না‌র্গিস আক্তার, ছাত্রলীগ নেতা মোঃ কাজী আবিরসহ সিনিয়র প্রশিক্ষক গণ,

স্থানীয় যুব সংগঠনের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগীতায় ছিলেন বিক্রমপুর যুব ফাউন্ডেশন,পার্থক্য যুব ফাউন্ডেশন,মানব উন্নয়ন সংস্থা,কিডস ওয়ার্ল্ড এন্ড ইয়ুথ ফাউন্ডেশন,মানকিপুর যুব সমাজ। #