নিজস্ব প্রতিবেদকঃ
১৪ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা রাসেল হোসেন নিরব এর জন্মদিন উপলক্ষে কেক কাঁটার আয়োজন করেন সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অনেকে দিনব্যাপী ছাত্রলীগ নেতা রাসেল হোসেন নিরব এর বন্ধুমহল ছাড়াও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা সহ আওয়ামী লীগ, যুবলীগ,
সেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যেমে জন্মদিনের শুভেচ্ছা জানায়।তিনি এর আগে উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন,এবং ছিলেন ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে,এছাড়া একাধারে তিনি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছেন।
আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রমে থাকে তার অবাদ বিচরণ। দলের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ও বেশ সক্রিয়।
এ বিষয়ে রাসেল হোসেন নিরব বলেন, আবেগের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকা কাধে নিয়ে ছুটে চলার মধ্যে দিয়ে যে এতো মানুষের ভালোবাসা জীবনে প্রাপ্তি হিসেবে অর্জন করেছি তা কখনোই বুঝতে পারিনি।
সকলের ভালবাসায় আমি সিক্ত,দলের জন্য সবসময় কাজ করেছি, কাজ করে যাবো মানবিক ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার জন্মদিনে আপনাদের এই ভালোবাসা গুলো আমার জীবনে স্বপ্নের এক রঙিন অধ্যায় হিসেবে রেখে দিলাম। সকলের জন্য রইলো ভালোবাসা এবং শুভকামনা।