মিরকাদিমে শোক দিবস উপলক্ষে গণভোজ ও আলোচনা সভা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করেছে মিরকাদিম পৌর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে মিরাপাড়া গোরস্থান, উত্তর রামগোপালপুরসহ পৌরসভার বিভিন্ন স্থানে গণভোজ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।

এসময় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালাম, মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, মুন্সীগঞ্জ পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন,
যুবলীগ নেতা মোঃ খোকন, মোঃ বাবুল মেম্বার আলকেস, মোঃ শাকিল মোঃ রুমান, মোঃ অপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।