জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মুন্সিরহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর চিপ সিকিউরিটি গার্ড, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ আফসার উদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকলের রুহের মাগফেরাত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সৈনিকদের রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে দুপুর তিনটার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকা হাটে ঈদগা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও গণভোজ হয়।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহ আলম মল্লিক, কাঠাদিয়া- শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ ফকির প্রমুখ।