কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, সহকারী কমিশনার(ভুমি) তাহমিদুল ইসলাম,ওসি রুহুল আমিন ও মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডলসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ।
পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
###
১৫.০৮.২০২৩