শোক দিবস পালন উপলক্ষে চেতনায় একাত্তরের আলোচনা ও দোয়া মাহফিল

শরমিতা লায়লা প্রমিঃ

৭ই আগস্ট -২০২৩, চেতনায় একাত্তর আয়োজিত জাতীয় শোকদিবস পালন উপলক্ষে মিরকাদিম পৌরসভার, রিকাবি বাজার চেতনায় একাত্তর কার্যালয়ে চেতনায় একাত্তর সম্পাদক মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে ও সাওন আহাম্মেদ জুম্মানের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৭৫ এর ১৫ই আগস্ট এর স্মৃতিচারন, ১৫ই আগস্টের নেপথ্য নায়কদের বিচার ও পলাতক ঘাতদের ফাঁসির রায় কার্যকরের দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সালাউদ্দিন মুনশি, মুতুয়াল্লি হাজি আব্দুল জব্বার, এম মেহেদী,  মামুন মৃধা, রাজ কবির, মাহিম ভূঁইয়া, পিয়াস, আছিফ, আবির, মেহেদী, হাসান, জিহাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে কামাল উদ্দিন আহাম্মেদ বলেন বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে  উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশের উন্নয়নেরধারা অব্যাহত রাখতে হবে- ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিনত করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,

নির্বাচন বানচালের জন্যে বি এন পি- জামাত ও অপশক্তির সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধু এবং ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নিহত সকলের আত্না শান্তি পাবে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার খতিব মওলানা তফাজ্জল হোসেন।