তিন জঙ্গিকে জেল হাজতে পাঠালো আদালত,রিমান্ড শুনানি বুধবার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়ার তিন জঙ্গি নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালত-৬ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ  মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে  মুন্সীগঞ্জ আমলিআদেশ দেন।

আসামিরা হলেন,জামাতুল আনসারের আমির
আনিসুর রহমান(৩২),সংগটনটির সদস্য কাজি সিরাজ উদ্দিন সরাজ(৩৪) ও মাহফুজুর রহমান বিজয়(২৮)।
মঙ্গলবার বিকেল ৩ টার দিকে জঙ্গিদের  আদালতে হাজির করে  পুলিশ। হাজির করে পুলিশ  ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।  আদালতে সন্ধ্যা সন্ধ্যা সাতটায় শুনানি করে বুধবার  রিমন্ড শুনানির দিন ধার্য করে।  জঙ্গিদের জেল হাজতে পাটানোর আদেশ দেন।

মুন্সীগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন মানবজমিন কে  বলেন,  দেশের  কোথায় কোথায় তাদের জঙ্গি সংগঠন আছে, তাদের টার্গেট কি ছিল,  তাদের কার্যক্রম ও পরিকল্পনা দেশের স্বার্থে জানাটা খুব জরুরী।  তাই  মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে কাছে  জঙ্গীদের জিজ্ঞাসবাদ  জন্য  ১০ দিনের রিমান্ড আবেদন করে। । আদালত শুনানি শোনে বুধবারও শুনানি রাখেন। ব।পরে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার সরাজ একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষে পটুয়াখালীতে ব্যবসা করতেন। তিনি ২০০৪ সালে জঙ্গি সংগঠন হুজিতে যোগ দেন। হুজির কার্যক্রম স্তিমিত দেখে ২০১৪ সালে তিনি আনসার আল ইসলামে যোগ দেন। পরে ২০১৮ সালে তিনি জামাতুল আনসারে যোগ দেন। আর মাহফুজুর রহমান সিলেটের জগন্নাথপুরে একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি ২০১৮ সালে এই জঙ্গি সংগঠনে যোগ দেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানা গেছে,  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার প্রয়াত বদিউর রহমান ব্যাপারির দুই কক্ষের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা।গত শুক্রবার সংগঠনটির দুই সদস্য ৬ হাজার টাকায় এ বাড়ি ভাড়া নেন।এর পর শনিবার থেকে থাকা শুরু করেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত তিনটার দিকে অভিযান শুরু করা হয়।  অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদি পুস্তিকা ও নগদ অর্থসহ সংগঠনটির আমীর মো.আনিসুর রহমান সহ তার  দুই সদস্যকে আটক করা হয়। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও জঙ্গিদের কাছে পাওয়া যায়।

বাড়ির মালিক প্রয়াত বদিউর রহমান ব্যাপারির স্ত্রী আনোয়ারা বেগম(৭০) বলেন, আমাদের একতলা বাড়ির দুইটি কক্ষ খালি ছিল। গত শুক্রবার
হাসান নামের এক ছেলে সহ দুজন প্যান্ট-শার্ট পড়া লোক আমাদের বাড়িতে আসেন। বাড়ি ভাড়া ৫ হাজার ও বিদ্যুৎ বিল ১ হাজার টাকা চুক্তিতে বাড়ি ভাড়া দিই।

পরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলনে জানানো হয়,জঙ্গি সংগঠনের আমির আনিসুর জামাতুল আনসার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়া শেষ করে আনিসুর কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকার একটি সিএনজি পাম্পে ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন। তিনি আগে হরকাতুল জিহাদের (হুজি) সদস্যও ছিলেন। চাকরি করার সময় কুমিল্লার একটি খাবারের দোকানে জামাতুল আনসারের আমির মাইনুল ইসলাম (রক্সি)ও ফেলানী নামে দুই সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয়।
গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে আটজন তরুণ নিখোঁজের ঘটনা ঘটে। তাঁদের খুঁজতে গিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসারের তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে পার্বত্য এলাকা ও সমতলের বিভিন্ন স্থান থেকে এই জঙ্গি সংগঠনের ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জামাতুল আনসারের শূরা সদস্য, সামরিক শাখা, অর্থ শাখা, মিডিয়া ও দাওয়াতি শাখার প্রধান রয়েছেন।

গত বছর ২৩ আগস্ট কুমিল্লা থেকে আট তরুণ নিখোঁজ হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে নতুন জঙ্গি সংগঠনের তথ্য পায়।পরে জানা যায়, এই সংগঠনের সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণে সহায়তা করে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট)।