ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ প্রস্তুতিমূলক সভা সম্পন্ন

তা‌নিয়া ইসলাম প্রিয়া, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ 

সিরাজদিখানের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে শুক্রবার বিকেল ৫ টায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।

ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন,

রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ, আজকের বিক্রমপুরের সম্পাদক ও সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এমদাদুল হক পলাশ প্রমুক।

সভা শেষে ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট সিরাজদিখান পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রাজু মোল্লকে নির্বাচিত করা হয়।

পরিষদের অন্য সদস্যদের মধ্যে সর্বসম্মতিক্রমে সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি শামীম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রান্ত, অর্থ সম্পাদক শাবনাজ আক্তার সম্পা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান অভি,

আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সেলিম, অফিস ও প্রচার সম্পাদক রাসেল গোরাপী, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য শিহাব উদ্দিন আহমেদ বিপি ও নির্বাহী সদস্য মো. আতাউর রহমান নির্বাচিত হন।

এছাড়া ৬ মাস মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আহ্বায়ক পরিষদ গঠন করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের সদস্য তানজিল আহসানকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক ও আবীর আহসানকে সদস্য সচিব করা হয়। অন্য সদস্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক ইনতেশা হামজা, সদস্য মাহাদী ও আপন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক শেখ রুপু, সদস্য শোভন সারোয়ার, আফসানা হাই তন্দ্রা, নারী পরিষদের প্রধান সমন্বয়ক তানিয়া ইসলাম প্রিয়া,

ঝিকুট ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন, ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের প্রধান সমন্বয়ক হাফসা আক্তার প্রমুখ।