মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের বদলি জনিত বিদায় 
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলীর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ক্রীসকপ ও মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রশিক্ষণ মিলনায়তন থেকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শেখ আমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সমিতির সচিব আমির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ চৈতী দেবনাথ, এলাকা পরিচালক শোয়েব শামীম, হামিদুল ইসলাম লিংকন, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, মহিলা পরিচালক লাইজু আক্তার,
ডিজিএম কারিগরি মোঃ হারুনুর রশিদ, সদর উপজেলা ডিজিএম এনামুল হক, টংগিবাড়ি উপজেলা ডিজিএম সিদ্দিকুর রহমান, সিরাজদিখান উপজেলা ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান, শ্রীনগর উপজেলা ডিজিএম মদন কুমার সাহা ও লৌহজং উপজেলা ডিজিএম নিশিত কুমার কর্মকার সহ জেলার সহক উপজেলার এজিএম ও মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারিগন।