মুন্সীগঞ্জে মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার দাবীতে মানববন্ধন

মোঃ ম‌ামুনুর র‌শিদ, টং‌গিবা‌ড়ি মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মাদকের আগ্রসন থেকে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । শনিবার ২৪ জুন ২০২৩ইং সকাল ১০ টার দিকে জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের সেরজাবাদ এলাকায় সেচ্ছাসেবী যুব সংগঠন (ইয়ুথ ম্যাপ গ্রুপ) নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় সংগঠনটির সহ-সভাপতি মোঃ হাসান মোল্লা বলেন, যশলং ইউনিয়নের সেরজাবাদ গ্রাম সহ বিভিন্ন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে মাদক ব্যবসা। এতে করে মাদকের ব্যবসা জমজমাট ভাবে চলছে। আর এসব মাদক ব্যবসার সাথে জড়িত সন্ত্রাসীরা ক্ষমতাবান হওয়ার তাদের বিরুদ্ধে প্রশাসন থেকে শুরু করে কেউ কোনরুপ আইনগত ব্যবস্থা নিতে দেখা যায়নি।

তিনি তার বক্তব্যে আরো বলেন বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের আটক করা হলেও থানায় পৌছানোর পূর্বেই ছেড়ে দেয়া হয়। এতে করে বুঝা যায় এসব মাদক ব্যবসায়ীদের সাথে প্রশাসনের কর্মকর্তারাও জড়িত রয়েছে।

ফলে দিনে দিনে মাদকের আগ্রাসনে যুব সমাজক থেকে শুরু করে বৃদ্ধ সবাই এখন মাদকের আসক্ত হচ্ছে। তাই মাদক ব্যবসার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তিনি। এসময় সংগঠনটির সদস্যরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।।