মহিউদ্দিন, গজারিয়া মুন্সীগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাক শুক্রবার বিকালে ভবেরচর হাইওয়েও রেস্টুরেন্ট প্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মুন্সিগঞ্জ সদরের পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য, হাফিজুর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খাঁন জিন্নাহ,
ভারপ্রাপ্ত জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান,
সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মদ ফরাজী সহ উপজেলা আওয়ামী সহযোগী সংগঠন,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
সভা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।