সাংবাদিক নাদিমের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :
ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গুন্ডা বাহিনীর নৃসংশ হামলায় বাংলা নিউজ, ৭১ টিভি ও মানব জমিনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানব বন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকগণ অংশ গ্রহন করে। কুড়িগ্রাম প্রেসক্লাব এই মানব বন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শুধু গ্রেফতার দেখালে হবে না। এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত চেয়ারম্যান ও তার সকল খুনি গুন্ডাবাহিনি দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিক মহল আরও কঠিন কর্মসুচী হাতে নিতে বাধ্য হবে।
###
তারিখ -১৮.০৬.২৩