মুন্সীগঞ্জ প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশ ভয়ানক অবস্থায় রয়েছে।বাংলাদেশ সরকারের কাছে বিদেশী মুদ্রা নেই। এই সরকার অনেক ঋণগ্রস্ত। ব্যাংক গুলো খালি, মুদ্রাস্ফিতি হচ্ছে। যে বিশ্বব্যাংক সরকারের কাছে খারাপ ছিলো,
তাদের দ্বারস্থ হচ্ছে সরকার। তারা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। আজ রোববার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের জুবলি সড়কে মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুর হক চুন্নু।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সময় তার বক্তব্যে আরো বলেন, আওয়ামীলীগের সরকারের সময় দেশ শশ্মানে পরিণত হয়েছে।মেঘা প্রজেক্ট দেওয়া হচ্ছে চুরির জন্য।
বিদ্যুৎ না থাকায় কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কোনো মানুষ মুক্তিযোদ্ধের বিরুদ্ধে ছিলোনা,স্বাধীনতার বিপক্ষে কিছু লোক ছিলো। বর্তমান মুক্তিযুদ্ধার তালিকায় অনেকেই যুদ্ধ করেননি এমন মানুষের নাম রয়েছে।
এদিকে মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: জানে আলম হাওলাদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা,
প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আলহাজ শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জহিরুল ইসলাম জহির, মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা মো: এ এফ এম মো: আরিফউজ্জামান দিদার, মো: হাবিবুর রহমান সেলিম, মোনায়েম হোসেন ভুঁইয়া, মো: আওলাদ হোসেন, মো: জহিরুল ইসলাম নাঈম ঢালী প্রমূখ।