মুন্সীগ‌ঞ্জে জমি সংক্রান্ত বিরোধী জের ধরে থানায় লিখিত অভিযোগ দেওয়া দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে।  
মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জে ক্রয়কৃত বাড়ী সংস্কার করতে গেলে প্রতিপক্ষের মারপিটে দুই নারীসহ তিনজন আহত হয়েছে।
শুক্রবার দুপু‌রে সদর উপ‌জেলার রামপাল ইউনিয়নের উত্তর সিপাহীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনা গুরুতর আহত নসিমা বেগম (৪৭), তার পুত্রবধূ সাথী আক্তার (২৫)কে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে জমি সংক্রান্ত বিরোধী কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল সেই বিরোধ‌কে কেন্দ্র করে হামলাকারীরা বিভিন্ন সময়ে আহত ওই দুই নারীকে মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতো।

সেই গালিগালাজের বিচার চেয়ে বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে তাদের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা । এই ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত নসিমা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে৷ উত্তর সিপাহীপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে শাহাজামাল (৪৭) ও মোতালিব মিয়ার ছেলে সলমান (৪০), সেলিম (৩৬), ও সলিম রনি (২৪) গংরাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো৷ সেই বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাদের হুমকি ধুমকি দিয়ে আসছিল। সেই সূত্রধরে গত বৃহস্পতিবার (১৫ জুন) রাত ৯ টার দিকে তাদের বসত বাড়ীর ভিতরে ডুকে নির্মাণাধীন টিনেসেড বিল্ডিংয়ের সামনে এসে অকথ্যভাষায় গালিগালাজ করে। এসময় আমরা প্রতিবাদ করলে আহত ওই নারী গায়ে গরম পানি ঢেলে দিতে চায় পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসিলে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায় ।

সেই ঘটনার বিচার চেয়ে সদর থানায় একটি লিখাতো অভিযোগ দায়ের করলে আরো ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপু‌রে অভিযোগকারী নাসিমা বেগম ও তার পুত্রবধূ সাথি আক্তারকে মারধর ক‌রে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয় হাতিমাড়া ফাড়িঁর এস আই রিফাত জানান, বৃহ‌স্পিবার রা‌তে লি‌খিত অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি, রা‌তেই তা‌দের বা‌ড়ি‌তে গি‌য়ে আমি এলাকার মাদবরদের বল‌ছি শরিফের বাড়ীর সংস্কারে সঠিক ফায়সালা করার জন‌্য। আজকে শুক্রবার দুপুরের পরে শরিফসহ দুইজন মহিলাকে মারপিট করেছে, ত‌বে আজ‌কের ঘটনায় অভিযোগের পরে মারামারি করা ঠিক হয় নাই। এই ঘটনায় থানায় আ‌রেক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছে এই বিষয়ে তদন্ত ক‌রে আইনগত ব্যহস্থা গ্রহণ করবো।