মুন্সিগঞ্জে যুবককে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 
মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মোঃ শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাস ফেরয় ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে। সে দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিল। ৬ মাস আগে দেশে ফিরে এসেছেন বলে জানা গেছে।
নিহতের স্বজনরা অভিযোগ করে জানান,  মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে একা নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত বেপারী,ইব্রাহিম বেপারী ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিযহতের ভাই সোহেল বেপারী জানান, রাত একটার দিকের ঘটনা ।আমার ভাই ঘুমাইয়া ছিল বাড়িতে । শাহাদতের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল চারদিকে ঘেরাও করে গুলি বর্ষন করে এবং ককটেল নিক্ষেপ করে।
পরে আবার ভাইকে ঘর ঢুকে  পা ,হাত শরীর গুলি করে এবং পায়ের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় । আহত অবস্থায় ফিরে তারা যাওয়ার সময় এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণ করে চলে যায় ।পরে আমরা বাড়ি গিয়ে উদ্ধার করে হাসপাতাল দিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান,নিহতের শরীরে কয়েক গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
যারা ঘটনাটি সংগঠিত করেছে তারা পালিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।