মুন্সীগঞ্জে হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মাদক ব্যবসায়ীদের হাতে আতাউর রহমান কালাই কে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সড়ক অবরোধ,বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের মানুষ।

রবিবার দুপুর ১২ থেকে শহরের প্রেসক্লাবের সামনের সড়কের সর্বস্তরের মানুষের আয়োজনে দুপুর ১ টা পর্যন্ত চলে এসব কর্মসূচি। এসময় শহরের প্রধান সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করে। পরে পুলিশের আশ্বস্ততায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভ কারীরা।

ঘন্টা ব্যাপি চলা এসব কর্মসূচি থেকে আতাউর রহমান কালাইকে হত্যার সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়াও হত্যার সাথে জড়িত আসামির পক্ষের মাকসুদা বেগম নামের এক নারী আসামি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

এ সময় নিহত আতাউর রহমান কালাই ছেলে -মেয়েসহ পরিবারের লোকজন ছাড়াও নয়াগাও পূর্ব পাড়ার বিভিন্ন শ্রেণী পেশার সহস্রধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শনিবার ১০ জন দুপুরে শহরের নয়াগাও পূর্ব পাড়ায় পূর্ব শত্রুতা জের ধরে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বৃদ্ধ আতাউর রহমান কালাইকে।