প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৯জুন ২০২৩ইং তারিখ মুন্সীগঞ্জের স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকায় “সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানী টাকা আত্মসাৎ” শিরোনামে এবং একই শিরোনামে দেশ কালান্তর অনলাইন পোটালে একটি সংবাদ প্রকাশিত হয় যা আমাদের দৃষ্টিগোচরে আসে।

সংবাদে বলা হয়েছে সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে। আমাদের জানা মতে আমাদের জেলা ও উপজেলায় প্রায় শতাধিক সাংবাদিক পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে আসছে। আমাদের জানামতে সাংবাদিকদের বেতন ভাতা সম্মানি প্রতিষ্ঠান বহন করে থাকে।

আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোন সাংবাদিকদের সম্মানী বেতন বা ভাতা দেইনি। উল্লেখ সংবাদের মাধ্যমে জানতে পেলাম সাংবাদিকদের সম্মানীর টাকা আত্মসাৎ করা হয়েছে কিন্তু কোন সাংবাদিকের টাকা আত্মসাৎ করা হয়েছে তার নাম দেখলাম না।

গত ২৯ মে আমরা যে প্রতিবাদ সভা করি যার আয়োজক ছিলো সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সেখানে যুবদল নেতা প্রিন্স নাদিমের নামটি উদ্দেশ্য প্রণীতভাবে জড়ানো হয়। আমাদের প্রতিবাদ সভায় প্রিন্স নাদিমের কোন সম্পৃক্ততা ছিল না। এছাড়া আজিজুল হক খানের টাকা আত্মসাৎ করার কোন প্রশ্নই আসে না।

প্রতিবাদ সভার সংবাদটি বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে ও টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে। আমাদের প্রতিপক্ষ আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাদের একতা নষ্ট করার লক্ষ্যে সাংবাদিকদের মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে এমন সংবাদ পরিবেশন করিয়েছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এ মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
আব্দুল কুদ্দুস ধীরেন, জসিম উদ্দিন খান খোকন ও আজিজুল হক খান
আহবায়ক সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপি