নবনির্বাচিত যুগ্ম আহবায়ক প্রীন্স নাদিমকে ফুলেল শুভেচ্ছা

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় প্রীন্স নাদিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় নিমতলায় তার ব্যাক্তিগত কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

সিরাজদিখান উপজেলার বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা সাদেক আলী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক জহির খান, সিরাজদিখান থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমু সরদার, শুশিল মন্ডল, যুবদল নেতা মাইনুল মোল্লা,

ফরহাদ মাহামুদ, রহমত শেখ, সাব্বির আহমেদ বাবু, এমেল মোল্লা, ফয়সাল দেওয়ান, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিক, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাকিব মোল্লা,

 

থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জৈনসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস মোল্লা, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিছ ভুইয়াসহ নেতাকর্মীরিবৃন্দ প্রীন্স নাদিমকে উষ্ণ অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে যুবনেতা প্রীন্স নাদিমকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও আব্দুল মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ্য, গত ৪জুন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মজিবুর রহমান দেওয়ানকে আহবায়ক ও মোহাম্মদ মাসুদ রানাকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দেওয়া হয়।

তারিখঃ ০৯-০৬-২০২৩ইং