ভুরুঙ্গামারীতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আকস্মিক ঝড়বৃষ্টির সময় বাড়ির আঙিনায় আম কুড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
জানাগেছে শুক্রবার (৯ জুন) সকালের দিকে কয়েক দিনের প্রচন্ড গরমের পর ঝড়বৃষ্টি শুরু হলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারীভাতি গ্রামের জাবেদ আলী মন্ডলের পুত্র জুয়েল মন্ডল (৩০) বাড়িতে ঝড়ে পরা আম কুড়াতে গেলে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হয়।

বাড়ির লোকজন ও এলাকাবাসী জুয়েলকে মুমূর্ষ অবস্থায় ভুরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
##
৯.৬.২৩