মুন্সিগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
মুন্সিগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে শহরের নয়াগাঁও এলাকায় প্রেসিডেন্ট প্রফেসর ড.ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদ এলাহী (শিক্ষা ও আইসিটি) সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারী হরগঙ্গা কলেজ অধ্যাপক মো: আব্দুল হাই,, সরকারী মহিলা কলেজ সুভাষ চন্দ্র হীরা অধ্যক্ষ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো: আল জুনায়েদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো: ইসমাইল।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মেলার স্টলগুলো ঘুরেঘুরে দেখেন।