মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ৩০মে বিকাল ৪টা সময় ধীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এর হলরুমে ইউপি চেয়ারম্যান আখতার হোসেন মোল্লার উপস্থিতিতে বাজেট ঘোষনা করেন ইউপি সচিব মোহাম্মদ ফারহাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন বেপারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা,
মাসুদ রানা ধীপুর প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক মহিবুল্লাহ,উত্তর মারিয়াল সরকার প্রাথমিক বিদ্যালয়ের মনজুরুল হক, ডুলিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাবেদ,
পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ফাতেমা ইয়াসমিন, ইউপি সদস্য মোঃ শরিফ হোসেন ,ছায়িদ কবিরাজ, মোহাম্মদ মোস্তফা,মোঃ আবু সালাম, সামছুহক,কুদ্দুস বেপারী,আব্দুল হাই তালুকদার,নাজির ভূইয়া, শেখ নূর,কাকলি আক্তার,
জেসমিন সুইটি, পারুল সহ প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তি বর্গ। উক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন-ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন মোল্লা।