এসএসসি ব্যাচ ৮২ বাংলাদেশ দ্বিতীয় বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান।
রুবেল মাদবরঃ
শুক্রবার সকাল হতে সারাদিনব্যাপী ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনতায়নে এসএসসি ব্যাচ ১৯৮২ বাংলাদেশ এর দ্বিতীয় বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন হয়।
এ সময় সারা বাংলাদেশ থেকে আগত এসএসসি ১৯৮২ বন্ধুরা সাথে মিলিত হয়ে আনন্দ উচ্ছ্বাস ও প্রাণের বন্ধন আবদ্ধ হন।
রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যাংকার, আইনজীবী, ব্যবসায়ী বিভিন্ন পেশার বন্ধুরা একত্রিত হয়ে পুরনো স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াৎ আইভি, মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, কাজল, নির্মল,পাপন, ফরিদ,ইকবাল সহ অনেকেই উপস্থিত ছিলেন।