টঙ্গিবাড়িতে ১৬ লাখ টাকা ব্যয়ে খাল খননের উদ্বোধন 
মোঃ জাফর মিয়া, মুন্সীগঞ্জঃ
কৃষকদের কৃষি পণ্য আরো ব্যাপকভাবে উৎপাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ও যশলং ইউনিয়ন পরিষদের আলদি থেকে কাজল রেখা শাখা খালের মালি ভাঙ্গা এলাকায় হয়ে চাপ আনন্দ বাজার পর্যন্ত দেড় কিলোমিটার খাল পূর্ণ খনন  কাজের উদ্বোধন হয়েছে।
বুধবার বিকেল পাঁচটার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কাঠা‌দিয়া  শিমুলিয়া ইউনিয়নের  মালি ভাঙ্গা এলাকায় এই খাল খননের উদ্বোধন ক‌রেন কাঠা‌দিয়া শিমু‌লিয়া ইউ‌নিয়ন চেয়ারম‌্যান মোঃ আ‌নিসুর রহমান,
বিএডিসির অর্থায়নে ১৬ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দৈর্ঘ্য খালটি আগামী ৯ মাসের মধ্যে পুণ্য খনন শেষ করে কৃষি জমিতে শেষ ব্যবস্থা আরো তরণ্বিত করার লক্ষ্যে  দ্রুতগতিতে  কাজ চালিয়ে যাবে বলে জানিয়েন বিএডিসি কর্তৃপক্ষ ।  এসময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন যসলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু হালদার, কাঠা‌দিয়া শিমু‌লিয়া  ইউপি সদস্য কবির শেখ  খালেক, আব্দুল খালেক, মহিলা ইউপি সদস্য নাজমা বেগম। এছাড়াও  এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।