মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে হত্যার উদ্দেশ্যে মাহফুজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের সহস্রধিক মানুষ।
সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী সদর উপজেলার মুন্সীগঞ্জ শ্রীনগর রোডের হাতিমারা নামক স্থানে এসব কর্মসূচি পালিত হয়। এতে মাহফুজুর রহমানের উপর হত্যার উদ্দেশ্যে হামলা ও ছিনতাইয়ের ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আহত মাহফুজ সতর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকার মজিবুর রহমানের ছেলে।

মানববন্ধন কারারী বলেন,মুন্সীগঞ্জের হাতিমারা থেকে আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে মাদক কারবারি সাকিব (২৬), আজমল (৩২), মোঃ পাপ্পু (২৬), নোমান (২৪), ৫ লিখন (২২), সহ অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসীদের আনাগোনা দেখা যায়।
তারা দীর্ঘ সময় ধরে পথচারীদের মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুরা জের ধরে শনিবার রাতে সন্ত্রাসী গ্রুপটি গাড়ির গতি রোধ করে মাহফুজুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে মাহফুজের সাথে থাকা সাড়ে তিন লাখ টাকা একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আহত মাহফুজ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। তারা অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী গ্রুপটিকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য গত ২০ মে শনিবার রাতে আহত মাহফুজুর রহমান ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে পাইকপাড়া নামকস্থানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাই কারীচক্র মাহফুজের গাড়ি গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখন করে।
এ সময় তার সাথে থাকা সাড়ে তিন লক্ষ টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেয় এ ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে একজন আটক করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ।