মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে মাহফুজুর রহমান (২৭) নামের এক যুবককের পেটে ছড়িকাঘাত করে সাড়ে ৩ লাখ টাকার ছিনতাইরে ঘটনা ঘটেছে। শনিবার (২০ মে) রাত নয়টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া নামক স্থানে এই ছিনতাইয়ে ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর আহত মাহফুজুর রহমান (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। এঘটনায় জড়িতদের নাম উল্লেখ্য রবিবার দুপুরে টঙ্গিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের আপন ছোট ভাই মোরসালিন।
আহতের ছোট ভাই মোরসালিন জানান,
আমার বড় ভাই মাহফুজুর রহমান আব্দুল্লাপুর এলাকা থেকে বিদেশের জন্য দেওয়া ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা শপিং ব্যাগে করে ব্যাটারিচালিক মিশুক যোগে নিজবাড়ীতে আসার পথে টঙ্গিবাড়ী থানাধীন পাইকপাড়া এলাকায় পৌছালে পূর্বে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী সাকিব (২৬), আজমল (৩২), মোঃ পাপ্পু (২৬), নোমান (২৪), ৫ লিখন (২২), সহ অজ্ঞাতনামা ২/৩ জন পূর্ব বিরোধের জের ধরে আমার ভাইয়ের মিশুক গতি রোধ করিয়া এলোপাথারী ভবে মারধরের একপর্যায়ে সাকিব তার হাতে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়া আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পেটের বামপার্শ্বে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে ভাইয়ের সাথে থাকা ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ভর্তি শপিং ব্যাগটি নিয়ে যায়।
এছাড়াও ৭০.০০০ টাকার একটি স্যামসাং এস ১০ প্লাস মোবাইল ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পা
লিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।
এ্যাপারে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজিব খান বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের অপর আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে