মিরকাদিমে ১শ পিস ইয়াবা ট্যাবলেসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভা এলাকা থেকে পিয়ার হোসেনের বসত ঘরের সামনে থেকে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলার্দিচর থেকে মোঃ রকি নামে এক মাদক ব্যবসায়ীকে ১পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার কৃত আসামী তিলর্দিচর এলাকার মোঃ পিয়ার আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা বিক্রয়ের সময় মোঃ রকিকে হাতেনাতে ১শ পিস ইয়বা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।