মুন্সীগঞ্জে আওয়ামী লীগের উপদেষ্টার উপর সন্ত্রাসী হামলা ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ উদ্দিন গাজী (৬৫) উপর সন্ত্রাসী হামলা ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের আমতলী এলাকায় এই সন্ত্রসী হামলা ঘটনা ঘটে।
হামলায় আহত সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজ উদ্দিন গাজীর সাথে থাকা তিন লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ হামলাকারীদের বিরুদ্ধে।
গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন অংশ নেওয়ায় প্রতিপক্ষ মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে এ হামলা সংগঠিত হয় বলে জানিয়েছিস স্থানীয়রা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আহত সিরাজউদ্দিন গাজী জানান গত ইউপি নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করায় দীর্ঘদিন যাবত আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পনা করে যাচ্ছিল প্রতিপক্ষ ।
এই সূত্র ধরে শুক্রবার চরকেওয়ার ইউনিয়নের খাঁশকান্দি এলাকার একটি কমিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠান অংশগ্রহণ করে আমার পাওনা ৩ লাখ ৮০ হাজার টাকা সাথে নিয়ে নিজ বাড়ি ভিটি হোগলাকান্দি ফিরছিলাম ।
পথিমধ্যে আমতলী মোরে পৌঁছালে মুক্তার হোসেন গাজীর নেতৃত্বে বিএনপি ক্যাডার জিয়া হোসেন সহ তাদের সন্ত্রাসী গ্রুপ আমার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে আমার সাথে থাকা ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে সদর থানার (ওসি তদন্ত) মোঃ আনসার উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।